ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নেশার টাকার জন্য ৮ মাসের গর্ভবতী গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর বারোপোতা গ্রামে নেশা করার টাকা না পেয়ে শনিবার রাতে ৮ মাসের গর্ভবতী গৃহবধূ ইছাপুর গ্রামের খালেকের কন্যা রুমা খাতুনকে শশুর বাড়ি শ্বাস রোধ করে হত্যার পর গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে শিবনাথপুর বারোপোতা গ্রামের সাফিউল রহমান সাফির পুত্র স্বামী আরিফুল ইসলাম টুটুলের বিরুদ্ধে। 


বেনাপোল পোর্ট থানার পুলিশ ঘটনাস্থল থেকে  লাশ উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি।


গৃহবধু রুমার মামা আব্দুর রহমান ও খালাত ভাই রেজাউল ইসলাম বলেন, আরিফুল একজন মাদক ব্যবসায়ি ও মাদকসাক্ত। সে তার চাচা মোমিন মেম্বার এর সাথে মাদক ব্যবসা করে। আরিফুল ও মোমিন মেম্বারের নামে একাধিক মাদক মামলা রয়েছে। নেশার টাকা না পেয়ে রাতে কোন এক সময় শ্বাস রোধ করে মেরে গলায় রশি দিয়ে রুমাকে ঝুলিয়ে রাখে ।ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আরিফুল বিভিন্ন মাধ্যম থেকে হুমকি ধামকি দিচ্ছে বলে জানিয়েছেন রুমার পরিবারের সদস্যরা৷


বেনাপোল পোর্ট থানার এ, এস, আই মুরাদ হোসেন বলেন, লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই এটা হত্যা না আত্নহত্যা জানা যাবে।

ads
ads
ads

Our Facebook Page

↑